
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের সখীপুর-কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে রডমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড ও পরে তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুতায়িত হন। এতে তিনি চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
২৪ মিনিট আগে
রৌদ্রের খরতাপ কমে এসেছে। পশ্চিমে হেলে পড়েছে সূর্য। অমর একুশে বইমেলায় পাঠকেরা ঢুকছেন ধীরলয়ে। হুড়োহুড়ি নেই। ভিড় নেই। ঝিমিয়ে পড়া এক বিকেলের দেখা মিলল গতকালের বইমেলায়।
১ ঘণ্টা আগে
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষমতার দাপট দেখিয়ে বরখাস্ত হওয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া আদালতের রায়ে স্বপদে ফিরেছেন। রোববার নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক...
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জে আদালত চলাকালে জামিননামা গ্রহণের সময় ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে