Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় দুর্ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ট্রাকচালক মমতাজ মিয়া (৫০) দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। তবে দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল টিন ভর্তি দুটি ট্রাক। ডুবাইল এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি সামনের ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের ওপরে উঠে উল্টে যায় ট্রাকটি। দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকের চালক মমতাজ মিয়া ও তার সহকারী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। 

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক জানান, নিহত সহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক ও মাইক্রোবাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত