
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী মা-ছেলেসহ তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরেক নারী যাত্রী। পালিয়ে গেছেন অটোচালক।
আজ সোমবার বেলা ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘিল-নেকিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলেন জামালপুর সদরের দিগপাইত এলাকার মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) ও কাজলের ছেলে শ্রাবণ (১৫) এবং ময়মনসিংহ সদরের সূর্যের স্ত্রী ফুলকুমারী (৩৫)। আহত হয়েছেন ময়মনসিংহ সদরের বাসন্তী (৫০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা যাত্রী নিয়ে দিগপাইত থেকে মধুপুর হয়ে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাহি এক্সপ্রেসের একটি বাস রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন।
পরে পুলিশ ও এলাকাবাসী রিকশার আহত তিন যাত্রীকে উদ্ধার করে তাঁদের মধ্যে একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তী সময়ে ধনবাড়ী এবং মধুপুরে একজন করে মারা যান। আহত বাসন্তী ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ জানান, লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অটোরিকশার চালক পলাতক রয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে