
টাঙ্গাইলের মধুপুরে সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল রানা (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর বাজারের একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই ওই নারী বিয়ে হয় রাসেল রানার সঙ্গে। তাঁদের মধ্যে দুই লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। পরবর্তী সময়ে দাম্পত্য কলহের জেরে ২০২৪ সালের ১ মে ওই নারী তাঁর স্বামী রাসেলকে তালাক দেন। পরে ২০২৫ সালের ১ নভেম্বর তিনি দ্বিতীয় বিয়ে করেন।
অভিযোগ রয়েছে, চলতি বছরের জুলাই মাসে রাসেল তাঁর সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি তৈরি করেন। পরে সেসব ছবি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পুলিশ জানায়, পরবর্তী সময়ে রাসেল কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকেন। পাশাপাশি একটি বিকাশ নম্বর দিয়ে ১০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। পরে ওই নারী ও তাঁর বর্তমান স্বামী টাকা দিতে অস্বীকৃতি জানালে রাসেল ওই পর্নোগ্রাফিক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৭ আগস্ট মধুপুর থানায় অভিযোগ করেন। পরে মৌলভীবাজার মডেল থানা-পুলিশের সহায়তায় বুধবার রাতে নাদামপুর বাজারের একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে মৌলভীবাজার থেকে টাঙ্গাইলে এনে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মধুপুর থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার পর স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি পাশের লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১০ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি...
২৮ মিনিট আগে
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবে গেছে সড়ক ও আবাদি জমি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ...
৩০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক সরবরাহকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে