টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কুমুদিনী হাসপাতালে পৌঁছান। সেখানে তাঁকে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেশ ভৌমিক উপস্থিত ছিলেন।
ব্রিটিশ হাইকমিশনার সারা কুক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে ডিঙি বজরা (নৌকা) যোগে হোমস সংলগ্ন লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক বাড়ি পরিদর্শনে যান।
এ ছাড়া তিনি কুমুদিনীর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে কুমুদিনী লাইব্রেরির সামনে স্থানীয় সাংবাদিকেরা প্রশ্ন করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে এড়িয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে।’ এ বিষয়ে তাঁরা সহযোগিতা করে থাকেন বলেও উল্লেখ করেন।
এর আগে গত শনিবার (৫ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর গত ৩ জুন হাসপাতালটি পরিদর্শনে যান ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিনডে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভন লিওয়েন ও ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। তাঁরা বলছেন, নিষেধাজ্ঞা মানতে চান। এ জন্য বিকল্প পেশার ব্যবস্থার পাশাপাশি সরকারের নগদ প্রণোদনা ও খাদ্যসহায়তা দেওয়া দরকার বলে জানান তাঁরা।
২৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
৪ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথাসংলগ্ন সোহেল রানা মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
৪ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ এনেছেন এক নারী। আজ বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী শারমিন আক্তার সুমী...
৪ ঘণ্টা আগে