
টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার সকালে উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার বিক্রির দায়ে সোহাগপুর এলাকার ‘বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে গোড়াই এলাকার ‘মোল্লা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার’কে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে গোড়াই ওয়াল সেতু এলাকার তিন ফল বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা তিনটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই বিমানকর্মীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার তরিকুল ইসলামকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত তরিকুল ইসলামকে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
৩৪ মিনিট আগে
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
৩৫ মিনিট আগে