আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস, কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। গেল ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
আজ সোমবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব-পশ্চিম টোলপ্লাজা দিয়ে ২৫ হাজার ২৫৭টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা।
গত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে ৪ হাজার ৭৮ টি। বাসের তিনগুণ ট্রাক পারাপার হয়েছে। এ সময় সেতু পারাপার হয়েছে ১২ হাজার ৩৯৬টি ট্রাক। এ ছাড়া ছোট-বড় পরিবহন পার হয়েছে ৭ হাজার ৬৯৬টি এবং মোটরসাইকেল পারাপার হয়েছে এক হাজার ৮৭ টি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৪ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
১০ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১৭ মিনিট আগে