
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টায় উপজেলার বংশাই নদের ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (২৫)।
আহতরা হলেন নদী (২৩), রানা (২২), ওয়াহেদ (২০) ও হৃদয় (২০)। এ ছাড়া মেহেদী হাসান সুমন (২৫) চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহতদের অধিকাংশই গাজীপুরে অবস্থিত বিডি ফুড কোম্পানির শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন তরুণ নৌকা ভ্রমণে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৮টার দিকে বংশাই নদের থলপাড়া এলাকায় তাঁদের বহনকারী নৌকাটি নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
কুমুদিনী হাসপাতালের এজিএম আব্দুল হাই বলেন, ‘আহতদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।’
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
৩ মিনিট আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে