
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ২২৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন বিগত কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের আলহাজ আবদুল আলীম কালাম পান ২২৬ ভোট। মাত্র তিন ভোটের ব্যবধানে জয়ী হন জয়নাল আবেদীন।
সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীকে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের মোফাজ্জল হোসেন স্বপন পান ১৪৮ ভোট। অপর প্রার্থী হারিকেন প্রতীকের মো. তরিক উল্লাহ পান ১৩৪ ভোট।
দুটি সহসভাপতি পদে গোলাপ ফুল প্রতীকে মিন্টু চন্দ্র শীল ২০৩ ভোট এবং মোবাইল প্রতীকে হাবিবুল ইসলাম শিপু ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া সহসম্পাদক পদে চশমা প্রতীকে মো. ইউসুফ ২৪০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে কলসি প্রতীকে মো. কুতুবউদ্দিন ২২৩ ভোট এবং অর্থ সম্পাদক পদে হাতপাখা প্রতীকে মো. হেলাল উদ্দিন ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ডাব প্রতীকের শরীফ হোসেন (৩৩৬ ভোট), হাতি প্রতীকের মোহাম্মদ আব্দুল শুক্কুর (৩২৭ ভোট), প্রজাপতি প্রতীকের মোহাম্মদ বায়েজিদ হোসেন (৩২০ ভোট), মাইক প্রতীকের মো. বেলাল হোসেন মানিক (২৮৫ ভোট) এবং আম প্রতীকের মো. বাদশা মিয়া (২৬৪ ভোট)।
এর আগে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে আসা ব্যবসায়ী কামাল হাকিম, মো. নেছার উদ্দিনসহ একাধিক ভোটার জানান, অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নতুন বাজার বণিক কল্যাণ সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, এবার সমিতির মোট ভোটার ছিলেন ৫০২ জন। ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন এবং নির্বাচনের পরিবেশ ছিল অত্যন্ত ভালো।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে এবং সদস্য মাস্টার মো. ইউসুফ বলেন, সকাল ৯টা থেকে সুষ্ঠু, অবাধ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ৫০২ জন ভোটার ১২টি পদের জন্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
২ ঘণ্টা আগে