
সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ ওঠা টাঙ্গাইলের ভূঞাপুরের সেই পরিবারকল্যাণ পরিদর্শিকাকে বদলি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা টাঙ্গাইলের উপপরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। আদেশ অনুযায়ী, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা ফরিদাকে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করছিলেন স্থানীয় এক সাংবাদিক। এ সময় ওই সাংবাদিককে গালিগালাজ, তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পরিবারকল্যাণ পরিদর্শিকা ফরিদার বিরুদ্ধে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
পরে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম ও উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত কমিটি গত ২৩ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে ঘটনাটি তদন্ত করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরিবারকল্যাণ পরিদর্শিকা ফরিদাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

রাজনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রায় ছয় বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসকের অভাবে গবাদিপশুর যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষক ও খামারিরা।
১৪ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে বিষপানে এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছর বয়সী ছেলে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মারা যাওয়া নারীর স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।
২৩ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন...
২৯ মিনিট আগে
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
৩৪ মিনিট আগে