
টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপজেলা উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে প্রবাসীদের নিয়ে অশালীন মন্তব্য করায় আজ বৃহস্পতিবার দুপুরে সওজের জেলা নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান তাঁকে এ নোটিশ দেন।
জানা গেছে, সম্প্রতি সওজের অধীনে সখীপুর-সাগরদীঘি আঞ্চলিক মহাসড়কের কার্পেটিংয়ের কাজ চলছিল। ওই সড়কের কাজ সঠিকভাবে হচ্ছে না অভিযোগ তুলে স্থানীয় এক ব্যক্তি তাঁর ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেন। তাতে জাহিদ হাসান নামের এক প্রবাসীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সওজের মির্জাপুর সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান লেখেন, ‘বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হন, তাহলে তো দেশের ১৮টা বাজবে।’
এর পর থেকে সখীপুরের প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা গত শুক্রবার উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে মানববন্ধন কর্মসূচি ঘোষণার পর অভিযুক্ত আনিছুর রহমান তাঁর ফেসবুকের মন্তব্যটি অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেন। তাঁর পরিবারের সদস্যও প্রবাসী রয়েছেন বলে উল্লেখ করে ভুল-বোঝাবুঝির অবসান চান।
অন্যদিকে প্রবাসীদের নিয়ে তাঁর ওই অশালীন মন্তব্য ভাইরাল হতে থাকে। আজ দুপুরে টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে আনিছুর রহমানকে জানানো হয়, ‘আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। যা “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯” আলোকে সরকারের গণকর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অনুসরণীয় বিষয়সমূহের পরিপন্থী। এমতাবস্থায়, সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে দাখিল করার জন্য বলা হলো।’
এ প্রসঙ্গে উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।’ এ ছাড়া শোকজের চিঠি তিনি হাতে পেয়েছেন বলেও জানান।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে
৫ মিনিট আগে
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৪১ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৪৪ মিনিট আগে