Ajker Patrika

মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮: ৩৭
মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে
মির্জাপুরে ট্রাক উল্টে সার পুকুরে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নে বরাদ্দ করা ৩০০ বস্তা ইউরিয়া সারভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ঘোড়াশাল কারখানা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে নিজ ইউনিয়ন ভাওড়ায় নিয়ে যাচ্ছিলেন ডিলার আমজাদ হোসেন। পথিমধ্যে ভাওড়া সরকারপাড়া এলাকার একটি সরু রাস্তায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

ডিলার আমজাদ হোসেন জানান, গ্রামের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ সার নষ্ট হয়ে তাঁর প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধারের চেষ্টা করা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ইউরিয়া সার পানিতে পড়ে যাওয়ার পরপর তা গলে গেছে।

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, দুর্ঘটনার বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত