Ajker Patrika

সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার রকেট লঞ্চার। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় দুই বাক্স রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। বাক্সের গায়ে পিতলের প্লেটে খোদাই করে ইংরেজি অক্ষরে ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল লেখা রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকায় মাটি খননের সময় বাক্স দুটি পাওয়া যায়।

পরে পুলিশ বাক্স দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এসব প্রকৃতপক্ষে রকেট লঞ্চার কি না—এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকার লিয়াকত আলীর জমিতে বর্গাচাষি আছরব আলী ও তাঁর ছেলে শাকিল মাটি কাটছিলেন। এ সময় কোদালের আঘাতে লোহার বাক্সের অংশবিশেষ দেখা যায়। পরে বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে জানানো হয়। ওই সাংবাদিক বিষয়টি থানায় জানালে পুলিশ বস্তুগুলো উদ্ধার করে।

স্থানীয় সাংবাদিক সোহেল রজত আজকের পত্রিকাকে বলেন, প্রতিটি বাক্সে ছয়টি করে মোট ১২টি বস্তু রয়েছে। প্রতিটি বস্তুর পেছনে ঘূর্ণায়মান পাখার মতো (চরকি) রয়েছে। এ কারণে স্থানীয়দের ধারণা—এসব মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত রকেট লঞ্চার।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আসলে বস্তুগুলো কী—এ বিষয়ে এখনই সঠিক বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া একটি প্লেটের গায়ে লেখা থেকে ধারণা করা হচ্ছে, বস্তুগুলো পাকিস্তান আমলের। এগুলো পুরোনো এবং জং ধরা গোলাবারুদসদৃশ বস্তু। আপাতত আমরা বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছি। বিস্ফোরক বিশেষজ্ঞরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত