সিলেটের কানাইঘাটে নিখোঁজের ১৩ দিন পর এক প্রতিবন্ধী শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম জারিফ আহমদ (৮), সে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জারিফ একজন শারীরিক প্রতিবন্ধী আর তার ভাই জাহাঙ্গীর আলম মানসিক প্রতিবন্ধী। ৮ মার্চ থেকে তারা দুজন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ৯ মার্চ জৈন্তাপুরের একটি এলাকায় জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে বাড়িতে নিয়ে এলে ১০ মার্চ আবার সে নিখোঁজ হয়।
এরপর ১৬ মার্চ নগরীর একটি এলাকা থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় পায় পুলিশ। আর আজ দুপুরে ডোবায় গলিত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এলে সেটি জারিফের বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। জারিফের লাশ এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, হলে এর কারণ ও অভিযুক্ত ব্যক্তিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে