শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে চলছে আমরণ অনশন কর্মসূচি। সোমবার সকাল পৌনে ১১টা পর্যন্ত অনশনরত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
উপাচার্যের বাস ভবনের সামনে এখনো অবস্থান করছেন আট শিক্ষার্থী।
অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ বলেন, ‘আমরা সকলেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু মানসিকভাবে সকলেই দাবির প্রতি দৃঢ় অবস্থানে রয়েছি। পদত্যাগ না হওয়া পর্যন্ত কেউ অনশন ভাঙবে না।’
উল্লেখ্য, গত বুধবার বিকেল তিনটা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শাবিপ্রবির শিক্ষার্থীরা।
উল্লেখ, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।
শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে পাকা-কাঁচা আম। চলছে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাষি ও ব্যবসায়ীদের পদচারণে মুখর দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহার। তবে এই ব্যস্ততার মাঝেও চাষিদের মুখে নেই স্বস্তির হাসি।
২ মিনিট আগে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম জারা আক্তার ইশা (৪ বছর ৬ মাস)। সে গাজীপুর সদর উপজেলার সালনা জুলারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. রাশেদুল ইসলাম পাপন এবং মা মোছা. পিঙ্কি বেগম।
১৯ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৭) ওই গ্রামের আবু হাসনাতের ছেলে।
২১ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে (১২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আহাদ আলী নামে এক কবিরাজের বিরুদ্ধে। বিষয়টি বিএনপি নেতা-কর্মীরা ৩০ হাজার টাকায় মীমাংসার কথা বললেও নিজেরাই সেই টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
২৯ মিনিট আগে