সিলেটের গোলাপগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্তদের আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম কামরান মিয়া (৬০)। তিনি সরস্বতী গ্রামের বাসিন্দা। আটকেরা হলে রাজু আহমদ (৩০) ও তাঁর স্ত্রী আলপিনা বেগম (২২)।
জানা যায়, রাজু কামরান মিয়ার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। আজ সকালে বাবার সঙ্গে রাজুর টাকা-পয়সা নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু তাঁর বাবাকে মারধর করেন। তাঁর স্ত্রী আলপিনাও যুক্ত হন। দুজনে মিলে কিলঘুষি ও লাথি দেন। বাবাকে বাঁচাতে তাঁর বোন এগিয়ে এলে তাঁকেও তারা আহত করেন। তাৎক্ষণিক বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, বৃদ্ধ বাবাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করায় তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪১ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪৪ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে