
অসদাচরণের অভিযোগে হল প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করেছে তারা। পুলিশ উপাচার্যকে তাঁর নিজ বাসভবনে নিয়ে গেছে।
আজ রোববার সন্ধ্যায় আইসিটি ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
এর আগে তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।
আজ বিকেল পৌনে ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস। এ সময় তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের সঙ্গে সব সমস্যা নিয়ে আলোচনা করেছেন উপাচার্য। উপাচার্য শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে এক সপ্তাহের সময় চেয়েছেন।
এ সময় শিক্ষার্থীরা সময় চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপাচার্য ভবন থেকে বের হয়ে নিজ বাসভবনে যেতে চাইলে বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এরপর ভবনের সব বহির্গমন পথে তালা ঝুলিয়ে দেন। এরপর কোষাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং অন্য শিক্ষকেরা ভেতরে ঢুকতে চাইলে তাঁদেরও বাইরে আটকে রাখা হয়।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমি কল্পনা করতে পারিনি আমার ওপরও হামলা করা হবে। শিক্ষার্থীদের এমন আচরণে ভীষণভাবে কষ্ট পেয়েছি।’
উল্লেখ্য, অসদাচরণের অভিযোগে হল প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীরা। এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৫ মিনিট আগে
২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করে দুদক। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি এর একটি। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা
৭ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১৫ মিনিট আগে