
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার ও সহসভাপতি রোকনে আলম চৌধুরীসহ অনেকে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তারা আজ দুপুরে একটি স্মারকলিপি দিয়েছেন। ওটা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়ে দেব।’

রংপুরের পীরগঞ্জে ফারুক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর পূর্বপাড়ার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার একটি গোডাউনে লাগা আগুন দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট...
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে মদসহ নার্গিস বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে