সিলেটে হত্যা মামলায় এক চীনা নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।
সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) হত্যায় মামলায় দণ্ডপ্রাপ্ত দেশটির নাগরিক হলেন—জো চাও (৪০)। তিনিও একই প্ল্যান্টে কর্মরত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন। তবে বাদী চীনা নাগরিক হওয়ায় তিনি নিজ দেশে অবস্থান করছেন।’
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান সজল আজকের পত্রিকাকে জানান, ‘আমরা রায়ে সংক্ষুব্ধ। আমাদের খালাস পাওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড ছিল। বিজ্ঞ আদালত মামলার এজহার, অভিযোগপত্র, ময়নাতদন্তের রিপোর্ট, আসামি জখমের চিকিৎসাপত্র ও সাক্ষীগণের জবানবন্দী পর্যালোচনা করে রায় ও আদেশ দিয়েছেন। আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা উচ্চ আদালতে যাব।’
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮), জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।

বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
১ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
২ ঘণ্টা আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
২ ঘণ্টা আগে