গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০। যার মধ্যে ১২৪ জন সন্দেহজনক এবং ৬ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে।
গতকাল বুধবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মারা যাওয়া দু্ই শিশু হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাকারিয়ার পাঁচ মাস বয়সী মেয়ে রাইসা এবং সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের কামাল মিয়ার ছয় মাস বয়সী শিশু আয়াত। তারা দুজনেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন ৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক আক্রান্ত মোট ২৮৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
১ মিনিট আগে
উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরী অভিনীত ‘সন্ন্যাসী রাজা’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। এর তিন যুগের বেশি সময় পর ২০১৮ সালে যিশু সেনগুপ্ত ও জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ সিনেমাও নির্মিত হয় একই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। দুটি সিনেমারই পটভূমি বাংলাদেশের ভাওয়াল রাজপরিবারের ঘটনাবহুল ইতিহাস।
৫ মিনিট আগে
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
২০ মিনিট আগে
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বিষয়ে তিনি নাছির চৌধুরীর উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন।
১ ঘণ্টা আগে