মৌলভীবাজারে রাজনগর থানা পুলিশের অভিযানে ধর্ষণে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০ টায় সিলেট জেলার কানাইঘাট থানার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওড়ের দুর্গম পাহাড় এলাকা থেকে মো. আলী আহমদকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার রাজনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়। ২১ ফেব্রুয়ারি পরিবার রাজনগর থানায় নিখোঁজের ডায়রি করে।
ডায়েরি করার পর অভিযান পরিচালনা করে সিলেট জেলার কানাইঘাট থানার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কেউটি হাওড়ের দুর্গম পাহাড় এলাকা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে। পরে অপহরণকারী মো. আলী আহমদকে গ্রেপ্তার করে। উভয়কে রাজনগর থানায় নিয়ে আসলে নিখোঁজ হওয়া কিশোরী তাঁর পরিবারের কাছে ঘটনা বর্ণনা দেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে