
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন জামিন মঞ্জুরের এ আদেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। তিনি জানান, এম এ মান্নানের আইনজীবীরা আজকে আবারও জামিন আবেদন করলে বিচারক তাঁকে জামিন দেন।
এমএ মান্নানের পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল হামিদ বলেন, সুনামগঞ্জে হওয়া একটি মামলায় এমএ মান্নান ২১ দিন ধরে জেল হাজতে রয়েছেন। তিনি বয়োজ্যেষ্ঠ অসুস্থ মানুষ। চলাফেরাতে করতে অক্ষম। বিভিন্ন রোগে আক্রান্ত। হুইল চেয়ারে চলাফেরা করেন। মানসিকভাবেও বিপর্যস্ত। বয়স ও অসুস্থতা বিবেচনায় মাননীয় আদালত বিশ হাজার টাকার মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি।’
আব্দুল হামিদ আরও বলেন, অসুস্থতার কথা বিবেচনা করে গতকাল বিচারকের কাছে জামিন আবেদন জানানো হয়। এ সময় বিচারক আজ বুধবার শুনানির দিন ধার্য করেন।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৫ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪৩ মিনিট আগে