
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়েছে।
এর আগে, সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় গত শনিবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেট কারা হাসপাতালে নেওয়া হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা খারাপ থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা সেখানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে ভর্তি করেন। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ভর্তি রয়েছেন। তাঁর নিরাপত্তায় জেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, এম এ মান্নানের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে আর বুকে ব্যথা। যার কারণে তাঁকে সকালে মেডিকেলে আনা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে মেডিসিন বিভাগের কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী কয়েক মাস ধরে নিয়মিত ওই এলাকায় বসতেন। তাদের গতিবিধি লক্ষ্য করার পর শুক্রবার রাতে স্থানীয়রা তাদের আটক করেন। পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাদের প্রক্টর অফিসে নেওয়া হয়। এ সময় ওই ছাত্রকে স্থানীয়রা চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ রয়েছে।
৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দশের মোকাম এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নজরে আসার পর নিজে উপস্থিত থেকে সেটি ভেঙে দিয়ে...
৮ মিনিট আগে
রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়ায় বাবার বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)।
৪৪ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ চারজনের মধ্যে সামিয়া আক্তারের লাশ উদ্ধার হয়েছে। আজ ভোরে মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে