
নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি একই জেলার মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। আজ শনিবার বিকেলে নাসিরনগর উপজেলার বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। এরপর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে ফরিদুলের পরিচয় শনাক্ত করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, দুই দিন আগে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরিদুল। আজ ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয় জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, মাদ্রাসা সুপার ফরিদুল রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ”
১৩ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি অ্যাকমি কোম্পানির এক সেলস অফিসার হিসেবে কর্মরত বলে
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীর একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় ‘নাছির কারখানা’ নামের কারখানাটিতে আগুন লাগে।
২৬ মিনিট আগে