
দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন এবং বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণ হারানো বাস শ্রমবাজারে উঠে গেলে সাতজন নিহত হয়। এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী ও শ্রমিক। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন।
শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল বাস এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ইউনিক বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং বেঙ্গল বাসটি সড়কেই অবস্থান করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমবাজারে ঢুকে পড়লে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে উল্টে গিয়ে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
১ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৭ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১০ ঘণ্টা আগে