
সিলেটে ছয় ট্রাক ভারতীয় চিনিসহ মো. হাসান (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সিলেটের চৌকিদেখি এলাকার ন্যাশনাল টি-গার্ডেনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। হাসান সুনামগঞ্জের দিরাইয়ের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল বুধবার ভোরে সিলেটের এয়ারপোর্ট থানার চৌকিদেখি এলাকার ন্যাশনাল টি-গার্ডেনের সামনে পুলিশ চেকপোস্ট স্থাপন করে ছয়টি ট্রাক আটক করে। এ সময় পাঁচটি ট্রাকের চালক পালিয়ে যান। এ সময় হাসান নামের এক ট্রাকচালককে আটক করে পুলিশ। পরে ট্রাকগুলো তল্লাশি করে ৬৯০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ৩৩ হাজার ৮১০ কেজি ভারতীয় চিনি রয়েছে। যেগুলোর মূল্য প্রায় ৪০ লাখ ৫৭ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক চিনি ও ট্রাক ছয়টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে আসামিরা কি বলেছেন তা বিস্তারিত জানা না গেলেও তারা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
গত শনিবার উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার সাকিনন্থ একো কোল্ডস্টোরেজসংলগ্ন খাল ও ধলেশ্বরী শাখানদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।
২ ঘণ্টা আগে
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে ঘুষের ওই টাকা নেন। ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তাঁর অফিসের একটি কক্ষের চৌকিতে বসে টাকা গুনে পকেটে রাখেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’
২ ঘণ্টা আগে