জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুর লাল শাপলার বিলে চলছে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন। আবার বিল থেকে নালা কেটে পানি নেওয়া হচ্ছে আবাদি জমিতে। ফলে শুষ্ক মৌসুমে বিলটি শুকনো চরায় পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
সম্প্রতি শাপলা বিল ঘুরে দেখা যায়, রাস্তা ও ব্রিজ নির্মাণের জন্য দুই মাস আগে নালা করে পানি বের করে দেওয়া হয়েছে। ফলে শাপলার প্রজনন মৌসুমে এসে বিলটিতে পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কখনো বিলে এত কম পানি দেখা যায়নি। পানি বেশি কমে যাওয়ায় বিলে ছেড়ে দেওয়া হচ্ছে মহিষ। এতে লাল শাপলার খুদে চারাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের অবহেলার কারণেই বিলটি ধ্বংস হতে চলেছে। লাল শাপলার প্রজনন মৌসুমে নালা করে পানি বের করে দেওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কোনোদিন বিলে পানিসংকট হয়নি। মূলত বিলের জমি দখলে নেওয়ার জন্যই এমনটি করা হচ্ছে। নির্বিচারে কারেন্ট জাল দিয়ে বিলের মাছ নিধনও চলছে। এখনই নালা বন্ধ করে বিলে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং মাছ নিধন বন্ধের দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, বাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। তবে ওই সব অনিয়ম সম্পর্কে আমার কিছু জানা নেই। বিষয়গুলো সম্পর্কে আমাকে কেউ জানায়ওনি। মাত্র আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
১ ঘণ্টা আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
১ ঘণ্টা আগে