
কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে ডাইক ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। এরই মধ্যে সুরমা নদীর সাতটি ও কুশিয়ারা নদীর দুটি স্থানে ডাইক ভেঙে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। পানিতে তলিয়ে গেছে কৃষকদের পাকা বোরো ধান, পুকুর, ফিশারি। ডুবে গেছে অনেক বাড়িঘরও।
এই পানিতে মানিকপুর, কাজলশার, বারহাল, জকিগঞ্জ সদর ও বিরশ্রী ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে।
এ বিষয়ে বারহাল ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, বারহালের নোয়াগ্রাম, ‘উত্তর খিলোগ্রাম, শরিফবাদ, কচুয়া, চক গ্রামে সুরমা নদীর ডাইক ভেঙে জনপদ প্লাবিত হয়েছে। কয়েকটি গ্রামের মানুষ পানি বন্ধী রয়েছে। ১০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানিতে।’
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, ‘তিন হাজারের মতো লোক পানিবন্দী হয়ে পড়েছে। ভারতীয় মণিপুর রাজ্য থেকে প্রবাহিত বরাক নদ বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তে এসে দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদীতে রূপান্তরিত হয়েছে।
মেঘালয় রাজ্যের পাহাড় থেকে খরস্রোতা লোভা নদী কানাইঘাটে সুরমায় মিলিত হয়েছে। গত কয়েক দিন ধরে মণিপুর ও মেঘালয়ের পহাড়ে অবিরাম ভারী বৃষ্টি হচ্ছে। যেকোনো সময় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।’
সিলেটে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জকিগঞ্জের বন্যার্তদের জন্য এরই মধ্যে ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
১৪ মিনিট আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
২৬ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
১ ঘণ্টা আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
১ ঘণ্টা আগে