মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলাকে কেন্দ্র করে চলে নানা আয়োজন। আজ সোমবার উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাও এ উৎসবের আয়োজন করা হয়েছে।
জানা যায়, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮১ তম রাসলীলা ও আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজনে ৪১ তম রাস উৎসব অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, সোমবার দুপুরে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরী পাড়াগুলো। তবে হরতাল অবরোধ লোকসমাগম কিছুটা কম হয়েছে। রং-বেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে সকল শ্রেণি পেশার মানুষকে। রাস উৎসব উপলক্ষে মণিপুরি তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা বসেছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাস উৎসবে আয়োজকেরা জানান, মহা-রাসলীলা গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য দিয়ে দুপুরে শুরু হয়। গোধূলি পর্যন্ত এই রাখাল নৃত্য চলে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে উপস্থাপন করা হয়। রাত ১১টা শুরু হয় মহারাসলীলার নৃত্য বা শ্রী শ্রী কৃষ্ণের মহা-রাসলীলানুসরণ। এই রাসনৃত্য ভোর পর্যন্ত চলবে। এই রাসনৃত্যে গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলাই কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।
মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপে মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী।
মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ আজকের পত্রিকাকে বলেন, রাস উৎসব শুধু মণিপুরিদের জন্য নয়। রাস দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। এই উৎসবকে ঘিরে মণিপুরি প্রতিটা পরিবারে এক মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে।

স্বপ্ন ছিল, বর্জ্য হবে সম্পদ। সেই লক্ষ্যেই রংপুরে নির্মাণ করা হয়েছিল জৈব সার উৎপাদন প্ল্যান্ট। কিন্তু প্রায় সোয়া দুই কোটি টাকার প্রকল্পটি এক দশকেও চালু না হওয়ায় এখন উল্টো বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে নগরবাসীকে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাইয়ে তালোড়া বাইগুনি খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোথাও কোথাও কিছু কাজ করা হয়েছে। কোথাও আবার কোনো কাজই করা হয়নি। এ ছাড়া শ্রমিকের তালিকায় প্রকল্পের সভাপতির স্বজন ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এখনো খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছ
২ ঘণ্টা আগে
সরকারি খামারের গরুর খাবারের সঙ্গে পোলট্রি মুরগির খাবারের উপাদান দেওয়ার শর্ত দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)। সালমোনিলা কিলার (ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ) নামের এই উপাদান দেওয়ার শর্ত রয়েছে বগুড়া ডেইরি খামারের গোখাদ্যের দরপত্রে।
৩ ঘণ্টা আগে