রাস উৎসব

রাস উৎসবে সুন্দরবন থেকে আটক ৩২ জন কারাগারে
রাস উৎসবে পুণ্যার্থী সেজে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টার অভিযোগে আটক ৩২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বাগেরহাট বন আদালতে সোপর্দ করা হলে বিচারক বিলাশ মন্ডল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরিদের রাস উৎসব শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ বুধবার উপজেলার মাধবপুরের শিব বাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাওয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
বন বিভাগ জানিয়েছে, এ বছর শুধু সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিভিন্ন কৌশলে অন্য ধর্মাবলম্বীরাও যাওয়ার চেষ্টা করছেন। রাস উৎসবে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের মেলা আয়োজন করা হবে না। রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

দুবলার চরে রাসপূর্ণিমা শুরু ৩ নভেম্বর, ৫ রুট নির্ধারণ বন বিভাগের
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।








