সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। আজ শনিবার উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইটি কর্কশিট ভর্তি ইলিশ মাছ শাহিদাবাদ এলাকাতে ফেলে পালিয়ে যায়।’
জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবর অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা পিছু নেয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুইটি কর্কশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল এস এম মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চোরাকারবারিরা মাছ ফেলে পালিয়ে গেছে। সীমান্তে আমাদের বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে