
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার। সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩৩ / ১১ কেভি উপশহর ও ৩৩ / ১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ওইসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আজ বুধবার বিদ্যুৎ কর্তৃপক্ষের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-বিতরণ লাইনের উন্নয়ন, জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩৩ / ১১ কেভি উপশহর উপকেন্দ্রের শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট ও সাদাটিকর উপশহর এবং
৩৩ / ১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ তৎসংলগ্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। গতকাল রোববার রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে...
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে ১১টি ইটভাটা। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকও। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণও। তা ছাড়া ঘনবসতি এলাকা ও কৃষিজমির মধ্যে এসব ইটভাটা স্থাপনের কারণে নির্গত কালো ধোঁয়ায় কৃষি আবাদসহ ফলদ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
নরসিংদীতে কলকারখানার বিষাক্ত বর্জ্যে নদ-নদীর পানি ভয়াবহ দূষণের কবলে পড়েছে। একসময়ের জীবন্ত নদীগুলো হারাচ্ছে স্বাভাবিক প্রবাহ ও প্রাণ। এতে নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
৬ ঘণ্টা আগে