
‘মরিলে কান্দিস না আমার দায়’—বহুল জনপ্রিয় এই গানের লেখক ছিলেন প্রয়াত মরমি কবি সিলেটের গিয়াসউদ্দিন আহমদ। এই গীতিকবির ছেলে ব্যাংকার মু. আনোয়ার হোসেন রনিও একজন সুপরিচিত নাট্যকার। গানও লেখেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় তাঁর গানের সংকলন ‘হাউসের নাইয়া’র মোড়ক উন্মোচন করা হয়।
সিলেটের প্রকাশনা সংস্থা ‘বুনন’ থেকে প্রকাশিত ‘হাউসের নাইয়া’ গীতিসংকলনের মোড়ক উন্মোচন করা হয়। নগরের জিন্দাবাজার এলাকায় বইয়ের বিপণনপ্রতিষ্ঠান বাতিঘরে এ মোড়ক উন্মোচনী অনুষ্ঠান হয়। আনোয়ার হোসেন রনির ৬০তম জন্মদিন উপলক্ষে বুনন অনুষ্ঠানটির আয়োজন করে।
‘হাউসের নাইয়া’ বইয়ের সম্পাদক ও লোক গবেষক সুমনকুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই গীতিকারকে ফুল দিয়ে বরণ করে নেন বুননের প্রকাশক খালেদ উদ-দীন। এ সময় গীতিকারের স্ত্রী রন্ধনশিল্পী ও সংবাদ পাঠক কুমকুম হাজেরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার আনোয়ার হোসেন রনির নির্বাচিত ৮২টি গান বইটিতে সংকলিত হয়েছে। নিগূঢ় তত্ত্ব, বিচ্ছেদ, আঞ্চলিকসহ নানা ধারার গান এতে ঠাঁই পেয়েছে। গানের বইয়ের পাশাপাশি লেখকের পাঁচটি নাটকের বইও প্রকাশিত হয়েছে।
গীতিকারকে ফুল দিয়ে অভিনন্দিত করার পর সদ্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ পর্বে প্রবীণ সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, লেখক আবুল ফতেহ ফাত্তাহ, মিহিরকান্তি চৌধুরী, জামান মাহবুব, মোস্তাক আহমাদ দীন, পুলিন রায়, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও ফারজানা সিদ্দিকা এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিলসহ গুণীজনেরা।
মোড়ক উন্মোচনের পরপরই ‘রনির গানযাপন’ শীর্ষক আয়োজন শুরু হয়। এ পর্বে আনোয়ার হোসেন রনি রচিত গান পরিবেশন করেন প্রবীণ ও নবীন শিল্পীরা। পরিবেশনায় অংশ নেন শিল্পী হিমাংশু বিশ্বাস ও শামীম আহমদ, বাউল সূর্যলাল দাস ও শাহীনূর আলম সরকার, শিল্পী তন্বি দে, প্রদীপ মল্লিক ও লিংকন দাশ। এ ছাড়া যৌথ কণ্ঠে গান পরিবেশন করেন শিল্পী অরূপ বাউল ও সোনিয়া সুভদ্রা।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১০ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে