
সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুর রহমান বাবর বলেন, ‘মামলার দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা একটি ঐতিহাসিক ঘটনা। এতে আইন ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর রায়ের বিষয়ে মন্তব্য করব।’
জানা গেছে, মামলার বাকি দুই আসামি জাকিরের ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে খালাস প্রদান করা হয়েছে। ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় মামলার মাত্র তিন মাসের মাথায় এ রায় ঘোষণা করা হয়।
এদিকে মামলায় দুই আসামি খালাস পাওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুটির পরিবার। শিশুটির বাবা জানান, লাশ গুমের ঘটনার সঙ্গে জড়িতরা খালাস পেয়ে গেছে। তাঁদেরও শাস্তির আওতায় আনতে হবে এবং জাকিরের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। দুই আসামি খালাস পাওয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
গত ৭ মে সিলেট সদর উপজেলার একটি গ্রামে প্রতিবেশী চাচা জাকির হোসেন শিশুটিকে নিজের ঘরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি জ্ঞান হারালে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং মরদেহ দুই দিন নিজ ঘরে একটি সুটকেসে লুকিয়ে রাখা হয়। পরে একটি ডোবায় ফেলে দেওয়া হয় মরদেহ। পরবর্তী সময়ে ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা করা হলে পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে। আদালতে অপরাধ স্বীকার করার পর ঘটনার ৩৩ দিনের মাথায় জাকির ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে প্রধান আসামি জাকির হোসেন এবং তাঁর দুই সহোদর জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। আর মরদেহ গুমে সহযোগিতার অভিযোগে আসামি করা হয় জয়নাল ও কালামকে।
এর আগে গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন জাকির। গত ১ জুলাই বিচারকাজ শুরু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে