
নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদের মাঝখানে নৌকায় দলবদ্ধ ধর্ষণের মামলার আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।
মুজাহিদ (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।
এসআরবি জানায়, ৮ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনার একটি নৃত্যশিল্পী দলের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে সরাইলে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব দেন প্রধান আসামি রাকিব। প্রস্তাবের পর ৯ হাজার টাকার চুক্তিতে সরাইলে যান দুই নারী নৃত্যশিল্পী। তাঁদের সঙ্গে একজন তরুণ ছিলেন। কিন্তু অনুষ্ঠানের মঞ্চের বদলে তাঁদের নেওয়া হয় তিতাস নদের মাঝখানে। সেখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তরুণকে জিম্মি করে দুই শিল্পীকে আসামিরা ধর্ষণ করেন।
এসআরবি আরও জানায়, ঘটনার পর রাতে তরুণসহ দুই নারীকে নাসিরনগর উপজেলার ভূঁইয়ার ঘাট এলাকায় ফেলে রেখে নৌকা নিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরে ভুক্তভোগীদের একজন বাদী হয়ে সরাইল থানায় রাকিবকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আজ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুজাহিদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এসআরবি-৯।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে এম শহিদুল ইসলাম বলেন, মুজাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। গ্যাস সরবরাহ প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বিদ্যুতের লোডশেডিংও কমেছে। ফলে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরেছে।
৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা। একপর্যায়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
১৪ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভ্যালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে কারখানার গেট থেকে মিছিল নিয়ে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৩২ মিনিট আগে