সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সকল নির্বাহী প্রকৌশলীসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিলেটের সমন্বয়করা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তারা এই আল্টিমেটাম দেন।
সমন্বয়করা বলেন- ‘বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের মধ্যে তারা সবাই পদত্যাগ না করলে নগরভবন ঘেরাও করা হবে। বর্তমানে দেশের প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালাচ্ছি। তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদের আমরা আর চেয়ারে দেখতে চাই না। এরই ধারাবাহিকতায় সিসিক মেয়রসহ পরিষদের সবাইকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।’
মতবিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক ও সিকৃবি শিক্ষার্থী গোলাম মর্তুজা সেলিমের পরিচালনায় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও শাবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল-গালিব, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও শাবি শিক্ষার্থী ফয়ছল হোসেন, শাবি সমন্বয়ক দেলওয়ার হোসেন শিশির, হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম।

কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের পাঁচ দিন পর আরিক মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালীবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কিশোরটির গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল।
২ মিনিট আগে
পেট্রল ঢেলে গায়ে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় জড়িত স্বামী সাজু খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বীথির পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
৬ মিনিট আগে
কনস্টেবল আজিজুল ইসলাম প্রতিবাদ করলে এক আসামি অন্যদের হুকুম দিয়ে চিৎকার করে বলেন, ‘এই বেটা পুলিশকে ধর। আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাব।’ এরপর দুজন (আসামি) তাঁর গালে চড় থাপ্পড় দেন ও দোকানে থাকা শক্ত বাঁশের লাঠি দিয়ে দুই পায়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
১৫ মিনিট আগে
সাব্বির বিন শামস ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে