সিলেটের জকিগঞ্জে সুজিয়া বেগম সাজন (৩৩) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নিজের বসতঘরে তাঁর লাশ দেখতে পান পরিবারের লোকজন।
খবর পেয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়াসহ পুলিশ সদস্যরা গিয়ে সুজিয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
সুজিয়া বেগম উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামের দুবাইপ্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
সুজিয়ার শ্বশুরবাড়ির স্বজনেরা জানান, আজ ভোরে একটি কক্ষে সুজিয়াকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁদের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশে খবর দেন। ঘটনার সময় বাড়িতে সুজিয়ার দেবর ও খালাশাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না।
পাশের বাড়ির বাসিন্দা ও সুজিয়ার ননদের ছেলে আবদুল্লাহ জানান, ১০-১১ বছর আগে তাঁর প্রবাসী মামা মোখতার হোসেনের সঙ্গে সুজিয়া বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর এই দম্পতির একটি সন্তান জন্মের পর মারা যায়। এরপর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধারণা, মানসিকভাবে অসুস্থ সুজিয়া বেগম নিজেই গলা কেটে আত্মহত্যা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পরিবারের লোকজন সুজিয়া বেগমকে মানসিক ভারসাম্যহীন বললেও আসলে তিনি সুস্থ। গতকাল মঙ্গলবার সুজিয়া বেগম স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসেন। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘দুবাইপ্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে শুনেছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি, ওই নারী নিজেই গলা কেটে আত্মহত্যা করেন। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন তা নেই। আপনারা ধৈর্য ধরে। আপনাদের সঙ্গে নিয়ে দেশ চালাতে চাই। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত...
২ মিনিট আগে
নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৭ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৭ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২১ মিনিট আগে