
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল শুরু করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টা থেকে প্রশাসন ভবন-১-এর সামনে কর্মসূচি পালন করেন এবং আজই চেম্বার আদালতে শুনানি ও ২১ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানান তাঁরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’; ‘শাকসু নিয়ে টালবাহানা, মানি না মানব না’; ‘হাদি ভাই শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’; ‘সাস্টিয়ানদের ডিসিশন, কালকে হবে নির্বাচন’; ‘আমাদের ডিসিশন, মানতে হবে প্রশাসন’; ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’; ‘শাকসু চাই শাকসু দাও, নয়তো গদি ছাইড়া দাও’ এসব বলে স্লোগান দেন।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘আজকের মধ্যেই ২১ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা আসতে হবে। জাতীয় নির্বাচনের কারণে ২২ তারিখ থেকে শাকসু আয়োজনের সুযোগ নেই। তাই আজকে যদি চেম্বার শুনানি না হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ২১ তারিখ নির্বাচন না হলে সাস্টিয়ানরা বসে থাকবে না। কোনো কারণে যদি শাকসু না হয়, এর ভয়াবহতা এ ক্যাম্পাস ছাড়াও জাতীয় অঙ্গনেও মারাত্মক প্রভাব ফেলবে আমরা হুঁশিয়ারি দিচ্ছি।’
এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি। এখন ঝুলন্ত অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সর্বোচ্চ চেষ্টা করছেন আজকে শুনানি করার জন্য। নির্বাচনের পক্ষে রায় এলে নির্বাচন হবে আর না এলে চার সপ্তাহ পরে হবে। আমাদের প্রস্তুতিতে কোনো সমস্যা নেই। যেকোনো সময় আমরা নির্বাচন দিতে পারব। এখন শুধু রায়ের জন্য অপেক্ষা।’
উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ২৮ বছর পরে আজ শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় এই নির্বাচন বারবার পিছিয়ে যায়। পরে গতকাল সোমবার হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাঁরা সোমবার প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দুপুর ১২টা থেকে প্রায় ১৩ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ১টায় তাঁদেরকে বিভিন্ন শর্তে মুক্ত করে দেন।

রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় ব্যাটারিকচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মানিক মিয়া (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (রংপুর-৬) নুরুল আমীনের বিরুদ্ধে প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এর পরপরই গ্রামবাসীর ব্যানারে এমপির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন এক সাবেক ছাত্রশিবির নেতা...
১ ঘণ্টা আগে
নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার স্বাধীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে