Ajker Patrika

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের কারাদণ্ড
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে হামলার ঘটনায় করা মামলায় তিন জামায়াত নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ময়মনসিংহ জেলা জজ আদালত তাঁদের এই দণ্ডাদেশ দেন। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। অপর আসামিদের মধ্যে সংসদ সদস্যের ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত ১১টার দিকে ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান জামায়াতের নেতা-কর্মীরা। হামলার সময় ককটেল নিক্ষেপ, গুলির ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট, শ্রমিক দল নেতার প্রাইভেট কার ভাঙচুর, ১১টি মোটরসাইকেল ভাঙচুর, ৫টি মোটরসাইকেল লুট, ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ৮ এপ্রিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন কাহালগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত