
সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সিলেটের আখালিয়ার ৪৮ বিজিবির সদরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, আজ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারী নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আলট্রা ব্রাইট ক্রিম, স্কিন শাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড আটক করে। সব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পণ্য জব্দ করা হয়। আটক পণ্যসমূহ বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠের সামনে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান
৪৪ মিনিট আগে
বরিশাল নগরীতে বাগ্বিতণ্ডার জের ধরে হাতাহাতিতে আব্দুল বারেক হাজি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
১ ঘণ্টা আগে