
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের মানুষ দুপুরে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাঁদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা তাঁদের বাড়িঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয়-বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিয়েশাদি বন্ধ হয়ে গেছে। এর আগেও তাঁরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও তাঁদের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আরও বক্তব্য দেন শায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আব্দুল নূর প্রমুখ।
অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ফেব্রুয়ারি মাসের ভেতরেই বিষয়টি সুরাহা করে দেবেন।
নেতারা বলেন, এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৭ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে