মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ আহত হয়েছেন সাতজন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরষাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহত শিশু উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের আসনপুর গ্রামের বকুল গাজীর ছেলে ফাহিদ গাজী (১২)। সে স্থানীয় এক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
আহতেরা হলেন উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাদে ভূকশীমইল গ্রামের নজীব আলী (৬২), তাঁর ছেলে শামসুল ইসলাম (৪৫), শামসুলের স্ত্রী জনি আক্তার (৩১), তাঁদের ছেলে মো. মামুন (১০), নিহত শিশু ফাহিদের মা আছমা বেগম (৩০), পৃথিমপাশার সুজাপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক সবুজ মিয়া।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সকলে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক শিশু ফাহিদকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ খলিল মুন্নি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে