
সুনামগঞ্জের জগন্নাথপুরে মধ্যরাতে ঘরে ঢুকে ঘুমন্ত সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি (তেরাওতিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্যের নাম আব্দুস শহীদ (৫৫)। তিনি একজন সালিসি ব্যক্তি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে আব্দুস শহীদ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওই রাতে তিনি বাড়িতে একা ছিলেন। রাত আড়াইটার দিকে তিন-চার দুর্বৃত্ত রান্নাঘরের পেছনের দরজা কেটে ঘরে ঢুকে ঘুমন্ত ওই ব্যক্তিকে বালিশ চেপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে আব্দুস শহীদকে মারধর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই সাবেক ইউপি সদস্যকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুস শহীদদের ভাতিজা আবু বকর বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে তিনি একজন সালিসি ব্যক্তি। এলাকার সব সালিসে তিনি বিচার করেন। সম্প্রতি তিনি এক ইংল্যান্ডপ্রবাসীর একটি বিষয়ে সালিস করেন।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মারধর ওই ব্যক্তির একটি দাঁত ভেঙে গেছে এবং দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
এদিকে আজ সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। ব্যক্তিগত কোনো কারণেও হতে পারে। তবে আমরা কাজ করছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তারসহ ঘটনার কারণ উদ্ঘাটন করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে