সুনামগঞ্জের তাহিরপুরের ১০২ বয়সী বৃদ্ধা আজিজুন নেছা। বয়সের ভারে ন্যুব্জ। ঠিকমতো হাঁটা-চলা করতে পারেন না। কথাও বলতেও সমস্যা হয়। তবুও এসেছেন ভোট দিতে। ছেলের কাঁধে ভর দিয়ে পছন্দের প্রার্থীকে দিলেন ভোট।
আজ মঙ্গলবার শুরু হওয়া উপজেলা পরিষদের নির্বাচনে বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে আসেন তিনি। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও প্রিসাইডিং কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এগিয়ে এসে ভোট কেন্দ্রের ভেতরে নিয়ে যান। বৃদ্ধাকে সহজে ভোট দিতে সহযোগী করায় দ্রুত ভোট দিয়ে চলে যান আজিজুন নেছা।
ছেলে শফিক নুর বলেন, ‘বয়স বেশি হওয়ার কারণে চলতে পারেন না মা। তাই দুজনে ধরে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। ভোট ও দিয়েছেন মা। এখন চলেও যাচ্ছি।’
দক্ষিণকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সকাল থেকে শুরু হয়েছে। ১০টা পর্যন্ত ১৭৭টি ভোট পরেছে। ভোটার উপস্থিত ভালো। কোনো অপ্রীতকর ঘটনা এখনো ঘটেনি।
এদিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত কম। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারাও এমনি তথ্য দিয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিত বাড়তে পারে বলে ধারণা করছেন তাঁরা।

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৩ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১১ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
১৩ মিনিট আগে