
‘আমরা সকলে খুব খুশি এই ঈদে। আল্লাহ আমাদের রিজিক নিয়েও ফিরিয়ে দিয়েছেন। আমরা হাওরে ধান তুলতে পেরেছি বড় ঝুঁকির মধ্যেও। আমরা কাজ করব সবার জন্য।’
আজ মঙ্গলবার সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাঁকে সবাই ক্ষমা করবেন এবং সবাই তাঁকে গ্রহণ করে নেবেন। আঞ্চলিকতা বাদ দিয়ে একতাবদ্ধ থাকতে হবে এবং গ্রামের দিকে বেশি নজর দিতে হবে। বড় বড় প্রকল্প যেগুলো আমরা বাস্তবায়ন করছি আরও করব।’
ঈদ জামাতে সাধারণ মানুষের সঙ্গে নামাজ আদায় করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৫ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে