
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো আজ সকালে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান পাঁচ শ্রমিক। বালু তোলার সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। সে সময় নৌকা নিয়ে শ্রমিকেরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের সঙ্গে থাকা আরও তিন শ্রমিক আহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে