সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন হাওরের বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। এতে গুরমার হাওর বর্ধিতাংশ উপপ্রকল্পের ২৭ নম্বর ফসল রক্ষা বাঁধ ভেঙে 'গলগলিয়া ও পানার ' হাওরের প্রায় ৩০০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। অপরদিকে গুরমার বর্ধিতাংশ এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার ছোটবড় কয়েকটি হাওর হুমকির মুখে রয়েছে।
আজ রোববার সকাল থেকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গুরমার হাওরে বাঁধ উপচে পানি প্রবেশ করতে থাকে। অপরদিকে বেলা সাড়ে ৩ টায় গুরমার হাওর বর্ধিতাংশ উপপ্রকল্পের ২৭ নম্বর ফসল রক্ষা বাঁধটি ভেঙে যায়। এতে তাহিরপুর উপজেলার গলগলিয়া ও পানার হাওরে পানি ঢুকে প্রায় ৩০০ বিঘা জমির বোরোধান তলিয়ে যায়। ফলে ডুবে যাওয়া পাকা-আধপাকা ধান নিয়ে বর্তমানে দিশেহারা স্থানীয় কৃষকেরা।
জানা যায়, সপ্তাহ ব্যাপী ধরে ভারী বৃষ্টিপাতসহ শিলাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে।
রোববার বিকেলে সরেজমিনে টাঙ্গুয়াসহ গুরমার হাওর ঘুরে দেখা যায়, অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে হাওরের চারদিকেই উঁচু বাঁধগুলো উপচে পানি প্রবেশ করছে।
পানার হাওরের কৃষক সাইফুল ইসলাম শেখ (৬৫) জানান, তিনি এ হাওরে ৩ বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন। রোববার ২৭ নম্বর প্রকল্পের বাঁধ ভেঙে তাঁর সমস্ত জমির আধপাকা ধান তলিয়ে গেছে।
গলগলিয়া হাওরের কৃষক শফিক নুর জানান, গলগলিয়া একটি ছোট হাওর এখানে প্রায় ৫০/৬০ টি কৃষক পরিবার জমি চাষাবাদ করেছিলেন, কিন্তু গুরুমার হাওরের একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে আমাদের সর্বনাশ হয়ে গেছে।
মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের কৃষক হাবিব মিয়া বলেন, ‘তাহিরপুর উপজেলার গুরমার হাওরে পানি প্রবেশ করায় আমাদের সবগুলো হাওর এখন ঝুঁকিতে রয়েছে, যে কোনো সময় আমাদের হাওরের ফসল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য শিমুল আহমেদ বলেন, নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে রোববার বিকেলে হঠাৎ গুরমার হাওরের বাঁধ ভেঙে যায়। এতে আট-দশটি গ্রামের কৃষকের শত শত বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে।
ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গুরমার হাওরের বর্ধিতাংশ উপ প্রকল্প ২৭ নম্বর বাঁধটি ভেঙে যাওয়ায় গলগলিয়া ও পানার হাওরের প্রায় ৩০০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। আর কিছু ধান কৃষক এরই মধ্যে কেটে ফেলেছেন।
কৃষি কর্মকর্তা জানান, হাওরের পাকা ধান কেটে ফেলায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। ২টি হাওরেই ধান কাটা মাড়াইয়ের কাজ শুরু হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান সেলিম বলেন, গুরমার বর্ধিতাংশ উপপ্রকল্পের ২৭ নম্বর বাঁধটি কেনো ভেঙে গেছে এবং প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়েছে কি-না তা আমরা খোঁজ নিয়ে দেখছি। বাঁধের কাজে গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলেও হয়তোবা বাঁধটি ভেঙে গেছে। আমরা ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করব।’

একটি দলবদ্ধ চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। ভোরে বিজিবির সদস্যরা পানিহাতা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করলে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে দ্রুত
৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় পাঁচটি মোটরসাইকেল থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক কারবারি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার এবং ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
গ্যাস-সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের প্রতিবাদে বরিশাল নগরীতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি শেষে নেতারা মিছিল
৩৯ মিনিট আগে
টানা কয়েক দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, ইনানীসহ বিভিন্ন স্পটে পদচারণায় মুখর সৈকত। আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন সৈকতে ৫০ হাজারের বেশি পর্যটক সমুদ্র দর্শনে নামেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
৪৩ মিনিট আগে