
সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ তরুণকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার উবদাখালী নদীতে অবস্থানরত একটি হাউজবোটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ীর তাহসিন আহমেদ (২৫), ময়মনসিংহ শহরের চরপাড়ার ইশাক হোসেন শান্ত (২৩), বাউন্ডারি রোডের আনাফ রাজিন (২৪), আউটার স্টেডিয়াম রোডের নাসির হোসাইন (২৬) এবং সানকিপাড়ার আহমেদ মাহফুজ (২৪)। তাঁরা সবাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজের স্নাতকের (অনার্স) শিক্ষার্থী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা একটি হাউসবোটে কয়েক তরুণকে মাদক সেবন করতে দেখে স্থানীয় একজন উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করে দণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাঁদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে মধ্যনগর থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাঁদের দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৭ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
১৭ মিনিট আগে