সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে নারীসহ তিনজন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাটসংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ সাতজন আজমপুর খেয়াঘাটসংলগ্ন সুরমা নদী পার হচ্ছিলেন। এ সময় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তাঁরা। তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ চারজনকে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ রয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানিয়েছেন, নৌকাডুবিতে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে