
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার লঞ্চঘাটসংলগ্ন এলাকায় সরকারি জমি থেকে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় আজ সোমবার (১৬ জুন) অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
জানা যায়, প্রায় ১৫ বছর আগে মধ্যনগর মৌজার ০.০৩২৫ একর খাসজমি অবৈধভাবে দখল করে স্থানীয় নয়ন মোড়ল ও আশিলা খানম নামের দুই ব্যক্তি। পরবর্তী সময় আধা পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি নজরে এলে মধ্যনগর উপজেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন। কিন্তু তাতে কর্ণপাত না করায় উপজেলা প্রশাসন অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাতেও ফল হয়নি। পরে উপজেলা প্রশাসন অবৈধ দখল উচ্ছেদ প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন বিধি মোতাবেক অনুমোদন দেন।
আজ সোমবার খাসজমি থেকে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়। এর আগে গত বছর ২৮ নভেম্বর ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যায়ক্রমে সব দখলকৃত খাসজমি উদ্ধার করা হবে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে